যথাযথ ভাবে পবিত্র ওমরাহ পালন করতে পেরে তিনি মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছেন। তিনি সকল বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সহ প্রিয় মাতৃভূমির কল্যাণ ও বিশ্ববাসীর শান্তি ও সমৃদ্ধি এবং মুর্দেগানদের জন্য বিশেষ মোনাজাত করেছেন। পবিত্র ওমরাহ পালনকারী সৌভাগ্যবান ব্যক্তিত্ব মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল প্রায় দুই সপ্তাহ সৌদি আরব সফরকালে পবিত্র মক্কা-মদীনা সহ সৌদি আরবে অবস্থিত পবিত্র ও ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন করার সৌভাগ্য লাভ করেন। পবিত্র ওমরাহ শেষে দেশে ফিরে এসে তিনি মাসিক জগন্নাথপুর সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আহমেদ হোসাইন ছানু'র সাথে ফোনে আলাপকালে বলেন, "পবিত্র ওমরাহ পালনকালে যারা আমার জন্য দোয়া করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি পবিত্র নগরী মক্কা ও মদীনা বারবার সফর করতে চাই। আমি সবসময় সবার দোয়া প্রত্যাশী"।