চোরদের হাতে নয়, দেশের চাবি তুলে দিতে চাই সৎ চৌকিদারদের হাতে : ডা. শফিকুর
দুর্নীতিমুক্ত, জনগণমুখি ও দায়িত্বশীল সমাজ গঠনের প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের সম্পদ, নাগরিক অধিকার ও সুযোগ-সুবিধা চুরি করা বা অন্যায়ভাবে ব্যবহার করতে দেওয়া হবে না। দেশের চাবি জনগণের স্বার্থ রক্ষা করতে সৎ চৌকিদারদের হাতে তুলে দেওয়া হবে।