সংঘর্ষের ঘটনাকে ‘ভালোবাসার বাড়াবাড়ি’ বললেন ফেরদৌস, চাইলেন বিচারও
নির্বাচনী প্রচারণায় দুপক্ষের সংঘর্ষের ঘটনাকে অস্বীকার করে ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী ফেরদৌস আহমেদ বলেছেন, আজকের ঘটনা ভালোবাসার বাড়াবাড়ি। এই ঘটনার সঙ্গে জড়িত কাউকেই শনাক্ত করা যায়নি।