নৌকাকে বিজয়ী করার কমিটিতে স্থান পেয়েছে স্বতন্ত্ররাও
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৭৮ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে যুবলীগ। এতে চেয়ারম্যান করা হয়েছে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, কো-চেয়ারম্যান সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও সদস্য সচিব করা হয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশাকে।