আর্জেন্টিনাকে বিদায় করা সেই গোল এবার ব্যাংক নোটে
ফুটবল বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা দুই গোল এসেছিল আর্জেন্টিনার বিপক্ষে। দুটোই ছিল ১৯৯৮ বিশ্বকাপে। দ্বিতীয় রাউন্ডে দুর্দান্ত এক গোল করেছিলেন ইংল্যান্ডের মাইকেল ওয়েন। সেই গোলের পর বলতে গেলে, ক্যারিয়ারই বদলে যায় তার। কোয়ার্টার ফাইনালেই আরেক দর্শনীয় গোল করেন নেদারল্যান্ডসের কিংবদন্তি ডেনিস বার্গক্যাম্প।