ভারতের সাথে সাকিবকে কোথায় ব্যাটিংয়ে দেখতে চান জানালেন তামিম
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরোপুরি ফ্লপ বাংলাদেশের ব্যাটাররা। বিশেষ করে দলের টপ অর্ডার প্রতি ম্যাচেই ব্যর্থ হচ্ছে। টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে সমর্থকদের বাড়তি প্রত্যাশা থাকলেও চলতি আসরে তেমন কিছু করতে পারছেন না তিনিও।