কলকাতা ফাইনালে উঠতেই ক্ষমা চেয়ে নিলেন শাহরুখ!
আসরজুড়েই সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটাররা ত্রাস ছড়িয়েছে প্রতিপক্ষ শিবিরে। তবে প্রথম কোয়ালিফায়ারে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দাঁড়াতেই পারেনি হেড-অভিষেকরা। লিগপর্বে রানবন্যা বইয়ে দেওয়া দলটিকেই কি না একপ্রকার উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে কলকাতা। হায়দরাবাদের দেওয়া ১৬০ রানের লক্ষ্য তারা মাত্র ২ উইকেটেই পেরিয়ে গেছে।