৭ গোলের ম্যাচে শেষের নাটকীয়তায় হারল ইউনাইটেড
নির্ধারিত সময় পেরিয়ে যোগ করা সময় তখন শেষের দিকে। জয়ের ক্ষণ গুনছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু শেষের ২ মিনিটেই পাল্টে গেল চিত্রপট। ইউনাইটেডের থেকে জয়টা একরকম চিনিয়েই নিয়েছে চেলসি। অবশ্য চেলসি না বলে কোল পালমার বলাই ভালো। কারণ ২১ বছর বয়সী এই উইঙ্গারই বদলে দিয়েছেন স্কিপ্টের শেষ দৃশ্য!