ধোনি-মুস্তাফিজ জুটির প্রশংসায় ক্রিকেট বিশ্লেষকরা
গেল মৌসুমে বিশেষ জেটে মুস্তাফিজকে উড়িয়ে নিয়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। ধারণা করা হয়েছিল, দিল্লির জার্সিতে নিয়মিত সুযোগ পাবেন বাংলাদেশের এই পেসার। কিন্তু সেটা আর হয়নি। কেনো হয়নি সেটার ব্যাখ্যাও অবশ্য দিয়েছিলেন দিল্লির মেন্টর সৌরভ গাঙ্গুলি। ভারতীয় ক্রিকেটের দাদা বনে যাওয়া এই কিংবদন্তি জানিয়েছিলেন মুস্তাফিজের সমস্যার কথা।