নড়াইলে প্রথমবার পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, শহীদ স্মরণ ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
📅 নড়াইল প্রতিনিধি | ৫ আগস্ট ২০২৫ নড়াইলে আজ (৫ আগস্ট) প্রথমবারের মতো উদযাপিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ও জুলাই পুনর্জাগরণ’। এই উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এক বছর আগে ২০২৪ সালের ৪ ও ৫ আগস্ট, নড়াইলসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া গণআন্দোলনের স্মৃতিকে কেন্দ্র করেই এই আয়োজন।