• 17 Apr, 2026
শিমুলের বিদেশযাত্রা এখন দুঃস্বপ্ন, সৌদিতে পালিয়ে জীবন বাঁচাচ্ছেন, নড়াইলে দুশ্চিন্তায় পরিবার!

শিমুলের বিদেশযাত্রা এখন দুঃস্বপ্ন, সৌদিতে পালিয়ে জীবন বাঁচাচ্ছেন, নড়াইলে দুশ্চিন্তায় পরিবার!

নড়াইলকণ্ঠ: ভিনদেশে গিয়ে ভালো চাকরি করে পরিবারে স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন ছিল শিমুল শেখের। কিন্তু সেই স্বপ্ন এখন পরিণত হয়েছে চরম দুঃস্বপ্নে। সৌদি আরবে কাজের নামে প্রতারণার শিকার হয়ে বর্তমানে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। তার এই দুর্দশায় শোকাকুল ও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে নড়াইল সদর উপজেলার বিছালী গ্রামের তার পরিবার।

চেতনানাশকে নড়াইলের গার্মেন্টস ব্যবসায়ীর মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলার ব্রাহ্মণডাঙ্গা বাজারের এক গার্মেন্টস ব্যবসায়ীকে চেতনানাশক খাইয়ে টাকা ছিনিয়ে নিয়েছে প্রতারকচক্র। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে অজ্ঞান অবস্থায় চিকিৎসাকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মোকলেচুর রহমান (৪০) লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের হান্দলা গ্রামের মৃত আব্দুল মান্নান মোল্যার ছেলে।

Read More

লোহাগড়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা

নড়াইলে লোহাগড়া উপজেলায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার উপজেলা সদরের এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে ওই কর্মসূচি পালিত হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও দুর্নীতি দমন কমিশনের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

Read More

নড়াইল জেলা ক্রীড়া সংস্থায় আশরাফুজ্জামান পিন্টুর নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন

নড়াইল জেলা ক্রীড়া সংস্থার কমিটিতে ‘ফ্যাসিস্ট দোসর’ আশরাফুজ্জামান পিন্টুর নাম অন্তর্ভুক্তির অভিযোগে বিক্ষোভে ফেটে পড়েছেন ক্রীড়ামোদীরা। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে আদালত চত্বরে আয়োজিত মানববন্ধন, মিছিল ও সমাবেশ থেকে জেলা ক্রীড়া অফিসারের অপসারণ দাবিও ওঠে। পরে জেলা ক্রীড়া অফিস ঘেরাও করে বিক্ষোভকারীরা।

Read More

নড়াইল-১ আসনে ইসলামী আন্দোলনের শোডাউন

নড়াইল-১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ শনিবার (২০ সেপ্টেম্বর) একটি বড় মোটরসাইকেল শোডাউনের আয়োজন করে। সকাল সাড়ে ১১টায় পেড়লী বাজার থেকে শুরু হওয়া শোডাউনটি শিঙ্গাশোলপুর, গোবরা, মির্জাপুর, চাকই, মধুরগাতী, বিছালী, শেখহাটি, নড়াইল, ভদ্রবিলা ও বাঁশগ্রামের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে শেষ হয় পাঁচগ্রামে।

Read More

সাংবাদিকদের সাথে নড়াইলের নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

নড়াইলকণ্ঠ ॥ নড়াইলের নবাগত পুলিশ সুপারের সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

Read More

নড়াইল সদরের ওসির উদ্যোগে ইভটিজিং, মাদক ও বখাটে প্রতিরোধে মতবিনিময়

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ইভটিজিং, মাদকাসক্তি এবং বখাটেদের উৎপাত প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Read More

নড়াইলে প্রতিপক্ষকে ফাঁসাতে সাজানো অপহরণ নাটক, ভিকটিমসহ চারজন গ্রেপ্তার

নড়াইলে জলমহল দখল সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে অপহরণ নাটক সাজিয়েছিলেন ইব্রাহিম মোল্যা ও তার পরিবার। ঘটনাটি তদন্ত করে সত্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় কথিত ভিকটিমসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Read More

ঘুষ ছাড়া বিদ্যুৎ মেলে না”—ডিজিএমের অপসারণ দাবিতে ক্ষুব্ধ গ্রাহকদের মানববন্ধন

নড়াইলের তালতলা জোনাল অফিসের পল্লী বিদ্যুৎ ডিজিএম হাওলাদার রুহুল আমিনের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি আর গ্রাহক হয়রানির অভিযোগে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। দীর্ঘদিনের ক্ষোভ আর বঞ্চনা একসাথে ফেটে পড়েছে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে। গ্রাহকদের কণ্ঠে ছিল হতাশা, ক্ষোভ আর প্রতিবাদের সুর—“আমরা ভিক্ষা চাই না, আমরা বিদ্যুতের ন্যায্য সেবা চাই।”

Read More

নড়াইলে দুর্নীতিবিরোধী রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নড়াইলে “সততার সংঘ” এর শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোরের আয়োজনে বৃহস্পতিবার (১৪ আগস্ট) জেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

Read More

নড়াইলে আধিপত্য বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ১৫, উত্তপ্ত গন্ধর্ব্যখালী

নড়াইল সদর উপজেলার গন্ধর্ব্যখালী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। দেশীয় অস্ত্র নিয়ে হামলা-পাল্টা হামলায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ।

Read More