যশোরের বেনাপোল উপজেলার গোগা সীমান্ত এলাকা থেকে শুক্রবার ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ১২টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বিজিবি-২১ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-২১ এর একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে ১২টি স্বর্ণের বার উদ্ধার করে, যার প্রতিটিতে ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণ রয়েছে।
এ ব্যাপারে শার্শা থানায় মামলা হয়েছে জানিয়ে কমান্ডিং অফিসার বলেন, স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু করেছেন ট্রাইব্যুনাল। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি দেখানো হচ্ছে রায়ের কার্যক্রম।
নড়াইলে কাজলা নদীর সরকারি জমি দখলের বিরুদ্ধে স্থানীয় সচেতন নাগরিকরা এগিয়ে এসেছেন। মাটি ও বালি ভরাট করে নদীর জমি দখলের অপচেষ্টা রুখতে তারা ইতোমধ্যে ভূমি প্রশাসনকে অবহিত করেছেন। তবুও থামছে না দখল কার্যক্রমের প্রস্তুতি—বাড়ছে নদী সুরক্ষার উদ্বেগ।
নড়াইলকণ্ঠ : নড়াইলের কালিয়া উপজেলার বাবরা–হাচলা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা শেখ (৫০) হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তিগত শত্রুতার ঘটনা নয়—এটি এলাকায় দীর্ঘদিন ধরে চলমান মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং নিরাপত্তাহীনতার চিত্র স্পষ্ট করে তুলেছে।