• 10 Feb, 2026

আগামী নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা : তারেক রহমান

আগামী নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা : তারেক রহমান

 তিনি বলেছেন, নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সবসময়ই জনসমর্থনের ওপর নির্ভরশীল।

শুক্রবার (৩০ আগস্ট) রাজশাহী বিভাগের জেলাগুলোর নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বিএনপি গত সতেরো বছর ধরে শত জুলুম ও নির্যাতন সহ্য করে যেভাবে জনগণের আস্থা ধরে রেখেছে তার ধারাবাহিকতা রাখতে হবে বলে উল্লেখ করেন তারেক রহমান।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে।

জনসম্পৃক্ত থেকে জনগণের আস্থা অর্জন ও সেটা অক্ষুণ্ন রাখতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সব প্রশ্নের ঊর্ধ্বে থেকে কাজ করার নির্দেশনা প্রদান করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।