৩ দিনের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় তাকে নিয়ে আসা হয়।
চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়া সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে বাসায় পৌঁছেছেন।
এর আগে ৩১ মার্চ মধ্যরাতে খালেদ জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে ভর্তি করানো হয়। এসময় তার বেশকিছু পরীক্ষা নিরীক্ষা করানো হয়।
তারও আগে ১৩ মার্চ খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে তার স্বাস্থ্যের কিছু পরীক্ষা করানো হয়। ওই সময় ১ দিন হাসপাতালে থেকে ১৪ মার্চ মার্চ বাসায় নিয়ে আসা হয় তাকে।
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ আর মাত্র ৩ দিন বাকি। ৩ দিন পরে জনগণের রায়ে ভাগ্য নির্ধারণ হবে তারেক রহমানের, জনগণের ভোটে তিনি হবেন এদেশের সরকার প্রধান।
নাহিদুর রহমান দুলাল, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রায়পুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে তার ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।