প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে আজ দুপুরে চীন যাচ্ছে আওয়ামী লীগের ৫০ সদস্যের একটি প্রতিনিধি দল। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আজ দুপুর ২টা ৫৫ মিনিটে দেশত্যাগ করবেন তারা। যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য তাজউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের নেতৃত্বে প্রতিনিধিদলে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ সফরে যাচ্ছেন।
সফরকালে চীনা কমিউনিস্ট পার্টির আয়োজনে বিভিন্ন রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালায় যোগ দেবেন প্রতিনিধি দলের সদস্যরা। এ ছাড়াও চীনা কমিউনিস্ট পার্টির উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাদের।
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ আর মাত্র ৩ দিন বাকি। ৩ দিন পরে জনগণের রায়ে ভাগ্য নির্ধারণ হবে তারেক রহমানের, জনগণের ভোটে তিনি হবেন এদেশের সরকার প্রধান।
নাহিদুর রহমান দুলাল, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রায়পুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে তার ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।