সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশ মহাসচিব উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমান , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,ইসলামি বিশ্ববিদ্যালয়ের ভিজিটং প্রফেসর আবুল কাশেম আবদুল হাকিম মাদানী , ড . মোঃ মহি উদ্দিন ,প্রফেসর আজম হাবিবুর রহমান ,অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান ,অধ্যক্ষ আনম আবদুল হালিম ,ড . মোঃ মশিউর রহমান । আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম বরিশালের জেলা শিক্ষাঅফিসার জনাব মোহাম্মদ জাহাঙ্গীর , মোঃ আমিনুল ইসলাম সহকারী অধ্যাপক ,মোঃ মোশাররফ হোসেন সহকারী অধ্যাপক ,ড .বায়েজিদ হোসেন সহকারী অধ্যাপক ,ড . আকরামুজ্জামান নকীব সহকারী অধ্যাপক প্রমমুখ ,ইবতেদায়ী স্তরের সংগঠনের দায়িত্বশীলগন - প্রধান অতিথি সহ বক্তাগন বলেন - শিক্ষায় বৈষম্য দূর করা সরকারের সাংবিধানিক দায়িত্ব , বক্তারা শিক্ষার সর্বস্তরে ইসলামি শিক্ষা বাস্তবায়নের আহ্বান জানান।
ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশের মহাসচিব উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমান সহ বক্তারা নিম্ন বর্ণিত ১৬ দফা দাবী পুরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান - অনতিবিলম্বে শিক্ষায় বৈষম্য দূর করতে হবে -যেমন : ১। বেসরকারী মাদরাসা , কলেজ , হাইস্কুল জাতীয়করণ করতে হবে। ২। স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা বিগত ১৬ বছর থেকে মঞ্জুরীর বদ্ধ দ্বার খুলতে হবে , ৩। মঞ্জুরী প্রাপ্ত স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসাসমূহকে জাতীয় করণের আওতাভুক্ত করতে হবে। ৪। অনতিবিলম্বে স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা নীতিমালা বাস্তবায়ন করতে হবে। ৫। বেসরকারী প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের সরকারী শিক্ষক কর্মচারীদের সমপরিমান উৎসবভাতা , বাড়িভাড়া , চিকিৎসা ভাতা দিতে হবে। ৬। মাদরাসার স্বকীয়তা ও যোগ্য আলেম তৈরীর লক্ষ্যে মাদরাসার জন্য আলাদা পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTBM) গঠন করতে হবে , ৭। মাদরাসার অনার্স ও মাস্টার্স কোর্সের জন্য শিক্ষক -কর্মচারী বরাদ্ধ ও এমপিওভূক্ত করতে হবে , ৮। মাদরাসা পাঠদানরত ২ শতাধিক এমফিল পিএইচ ডি ডিগ্রীধারীগণকে অভিজ্ঞতা শিথীল করে প্রশাসনিক পদে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠিত দপ্তরে পদায়ন করতে হবে , ৯। মাদরাসা বোর্ড , মাদরাসা শিক্ষা অধিদপ্তর , ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় , মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট , দেশের ৩টি সরকারী আলিয়া মাদরাসার সকল পদে মাদরাসা ও ইসলামি শিক্ষায় শিক্ষিতদের পদায়ন ও নিয়োগ দিতে হবে , ১০। এনটি আর সি এর নিবন্ধন পরীক্ষা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় , ইসলামি বিশ্ববিদ্যালয় , ইসলামি শিক্ষায় অনার্স উত্তীর্নদের অংশ গ্রহনের সুযোগ দিতে হবে , ১১। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল কলেজে ইসলামিয়াত ও অনার্স কোর্স খোলার অনুমতি দিতে হবে , ১২। ইসলাম শিক্ষাকে প্রাক -প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মানবিক , বিজ্ঞান , ব্যবসায় শিক্ষা ,গার্হস্থ্য , অর্থনীতি , কারিগরিসহ সকল শাখায় আবশ্যিক বিষয় এর অন্তর্ভুক্ত করতে হবে। উচ্চ শিক্ষা পর্যায়ে মেডিকেল , ইঞ্জিনিয়ারিং , তথ্য -প্রযুক্তি , শিক্ষক প্রশিক্ষণ ও সরকারী উচ্চতর প্রশিক্ষণে এবং বিশ্ববিদ্যালয় সমূহের প্রতিটি বিভাগে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। ১৩। শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশে শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে যোগ্য আলেমগণকে সম্পৃক্ত করে ইমান আকিদা ভিত্তিক ও বিজ্ঞান প্রযুক্তির সমন্বয়ে পাঠ্যক্রম প্রণয়ন ও পাঠ্যপুস্তক রচনা করতে হবে। ১৪। দেশের অবহেলিত ও বঞ্চিত ৩টি সরকারি আলিয়া মাদ্রাসাকে উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করতে হবে ১৫ /প্রতিটি প্রাথমিক বিদ্যালয় ধর্মীয় শিক্ষক নিয়োগ , ১৬ / হাই স্কুলে পূর্বের ন্যায় একজন হেড মাওলানা ও একজন সহকারী মৌলভী নিয়োগের দাবি জানান , দেশের প্রতি জেলা -উপজেলায় একটি করে মাদ্রাসা সরকারীকরণ করার দাবি জানান।