জলবায়ু দুর্যোগ : ২০২৪ সালে বিশ্বজুড়ে ক্ষয়ক্ষতি ৩১ হাজার কোটি ডলার
তাপপ্রবাহ, খরা, অতিবর্ষণ, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের জেরে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে যে পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি ও সম্পদ ধ্বংস হয়েছে, তার আর্থিক মূল্য অন্তত ৩১ হাজার কোটি ডলার। সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক বিমা ও পুনর্বিমা সংস্থা সুইস রে এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।