যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরায়েলের হামলা
সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই লেবাননে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আজ বৃহস্পতিবার দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একটি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। যেখানে হিজবুল্লাহ তাদের কার্যক্রম চালাচ্ছিল।