• 09 Feb, 2026

ডরপ এর জরুরী গণ-বিজ্ঞপ্তি

ডরপ এর জরুরী গণ-বিজ্ঞপ্তি

বাংলাদেশ রেলওয়ের পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নে নিয়োজিত ডরপ এর কার্যক্রমের সময়সীমা (Cut Off Date) আগামী ৩১ মে ২০২৫ তারিখ নির্ধারণ করা হয়েছে। বিস্তারিত জানতে গণ-বিজ্ঞপ্তিটি পড়ুন ।

জরুরী গণ-বিজ্ঞপ্তি

বাংলাদেশ রেলওয়ের পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট (সিএসসি) এর অধীনে পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নে নিয়োজিত ডরপ এর কার্যক্রমের সময়সীমা (Cut Off Date ) আগামী ৩১ মে ২০২৫ তারিখ নির্ধারণ করা হয়েছে। অসম্পূর্ণ কার্যক্রম সম্পন্ন করার জন্য উক্ত সময়ের পরে ডরপ এর মাধ্যমে পুনর্বাসন সুবিধা প্রদান করা হবে না। আগামী ১৫ মে ২০২৫ তারিখের মধ্যে যে সকল ক্ষতিগ্রস্থ ব্যক্তি সিসিএল প্রাপ্ত হবেন তাদেরকে ১৭ মে ২০২৫ এর মধ্যে এনজিও ডরপ এর স্থানীয় অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। এছাড়াও, ডরপ এর পুনর্বাসন কার্যক্রমের টিম লিডার জনাব মোঃ আফতাব উল আলম, ৩৬/২, পূর্ব শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা-১২১৬। মোবাইল-০১৭০০-৭০৮১১২ এর মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে।


ডরপ