স্টাফ রিপোর্টার : নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে মধুমতী নদীর ভাঙ্গনে এবছর বিলীন হয়েছে প্রায় শতাধিক বসতবাড়ী, আবাদী জমি, গাছপালা। ভাঙনের মুখে পড়ে অনেকেই বাড়িঘর সরিয়ে নিয়েছেন অন্যত্র । দির্ঘবছর ধরে মধুমতি নদী ভাঙ্গনের শিকার এই জনপদের মানুষ।
বসভিটা নদীর গর্ভে বসবাস সরকারি রাস্তার উপর, জায়গা-জমি কেনার নেই কোন সামর্থ, রামকান্তপুর গ্রামের গৃহবধু সোনিয়ার শেষ আর্তনাদ নদী না বাঁধলে আমরা কোথায় যাবো! তিনি জানান, এই নদীতে ঘরবাড়ি সব চলে গেছে। এখন রাস্তার উপর থাকি। আমাদের এমন কোন সামর্থ নেই যে অন্য কোন জায়গায় জমি কিনে বাড়িঘরদোয়ার করবো! সরকার যদি নদীটা বাঁইধে দিতো তাহলি যেটুকু জমি-জমা আছে তার উপর বাস করতি পারতাম।
একই গ্রামের আঙ্গুরা বেগম মধুমতি নদীতে বাড়িঘর সর্বস্ব হারিয়ে বসবাস করছেন পরের বাড়িতে। তিনি জানান, আমার কোন সন্তানাদি নেই পরের বাড়িতে থাকতিছি, সরকার যদি আমারে থাকার একটা ব্যবস্থা করে দিতো তাহলি আমি বসবাস করবি পারতাম। সরকারের লোকজন আইসে চলে যায় আমাদের সাথে কোন আলাপ-টালাপ করে না অভিযোগ করে একই গ্রামের সাদ্দাম, মোস্তফারসহ অনেকেই দাবী করেন দ্রুত নদীবাঁন্দার!
এদিকে শালনগর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি মেম্বর নাজমা বেগম বলেন, আমরা ভিক্ষে-টিক্কে চাই না, সরকার দ্রুত নদী ভাঙ্গন ঠেকানোর ব্যবস্থা নিক তাতেই আমরা খুশি।
নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল সেন বলেন, ইতিমধ্যে জরুরিভিত্তিতে মধুমতি নদীর তীর রক্ষার জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হইছে।
তিনি জানান, মধুমতি নদীর তীরের রামকান্তপুর, মাকড়াইল, রামচন্দ্রপুর, আমডাঙ্গা, আস্তাইল, ধানাইড়, করগাতি ড্রীগিরচর ও চরসুচাইল গ্রাম সমূহে মোট ৩ কি. ৬৫০ মি: নদীর তীররক্ষার জন্য ২৩ কোটি টাকা চাওয়া হয়েছে। এ বরাদ্দ পেলে দ্রুতই কাজ শুরু করা হবে।
তিনি আরও জানান, ইতিমধ্যে শিয়বর বাজার, মল্লিকপুর, করফা ও ঘাঘা এলাকায় মধুমতি নদীর স্থায়ী তীর প্রতিরক্ষা কাজ সম্পূন্ন করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল সেন আরও জানান, এই নদীর তীরের স্থায়ী রক্ষার ব্যবস্থার জন্য ‘গড়াই নদীর ড্রেজিং ও নদীর তীর প্রতিরক্ষায় গড়াই-মধুমতি নদী সিস্টেম’ বিপিপি’র করার উদ্যোগ নিতে হবে। ‘নদীর একূল ভাঙ্গে ওকূল গড়ে এই তো নদীর খেলা’ এই তো বিধির খেলা’। নদী শাসনের নামে নদী গতিপথ রোধ ও অপরিকল্পিত ব্রীজ নির্মাণ করে নদীর অস্থিত্ব বিলিন হতে চলেছে। নদী সুরক্ষায় নদী কমিশনের জোরালো ভুমিকা দাবী নদী ও পরিবেশ বিশেষজ্ঞদের।
নাহিদুর রহমান দুলাল, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রায়পুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে তার ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।
নড়াইলকণ্ঠ ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী কারও সঙ্গে বেইনসাফি করবে না বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘এদেশে সম্পদের অভাব নেই, সমাজের গুরুত্বপূর্ণ জায়গায় যারা আছেন তাদের চারিত্রিক সম্পদের অভাব। সমাজের মাথা পঁচে আছে। রাজনৈতিক নেতৃত্বে সদিচ্ছা এবং সততার অভাব আছে।’