বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
রোববার (৩১ মার্চ) রাতে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।
তিনি বলেন, খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের সদস্যরা সার্বক্ষণিক তার চিকিৎসার খোঁজ খবর রাখছেন।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থায় অবনতি হলে শনিবার রাতে তাকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়।
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ আর মাত্র ৩ দিন বাকি। ৩ দিন পরে জনগণের রায়ে ভাগ্য নির্ধারণ হবে তারেক রহমানের, জনগণের ভোটে তিনি হবেন এদেশের সরকার প্রধান।
নাহিদুর রহমান দুলাল, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রায়পুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে তার ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।