এলাকায় দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত আবদুর রউফ মান্নান যিনি এলাকাতে একজন স্বনামধন্য, জনপ্রিয় এবং অভিজ্ঞ ব্যক্তি। তাকে নমিনেশন না দিয়ে তুলনামূলকভাবে অপরিচিত একজনকে প্রার্থীকে মনোনীত করায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা।
স্থানীয় সূত্রে জানা যায়, নমিনেশন প্রত্যাশী ওই স্বনামধন্য ব্যক্তি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সামাজিক উদ্যোগ এবং দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার কারণে এলাকায় সুপরিচিত ছিলেন। ফলে দলের বহুলাংশ নেতাকর্মী ধারণা করেছিলেন যে তিনিই মনোনয়ন পাবেন। কিন্তু হঠাৎ করে একজন অপরিচিত ব্যক্তিকে নমিনেশন দেওয়ায় অনেকেই বিস্মিত হন।
এ বিষয়ে একাধিক নেতাকর্মী জানান, “দলীয় স্বার্থ রক্ষায় গ্রহণযোগ্যতা বিবেচনা করা উচিত ছিল। যিনি দীর্ঘদিন কাজ করেছেন, তাকে বাদ দেওয়া অন্যায় হয়েছে বলে মনে হচ্ছে।”
বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের সিদ্ধান্ত স্থানীয় পর্যায়ে অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং নির্বাচনী মাঠে প্রভাব ফেলতে পারে। তবে চূড়ান্ত পরিস্থিতি নির্ভর করবে দলীয় নেতাদের ভূমিকা ও প্রার্থীদের আন্তরিক প্রচেষ্টার ওপর।
বহুদিন ধরে সামাজিক, রাজনৈতিক ও জনসেবামূলক কাজে অবদান রাখা একজন স্বনামধন্য ও জনপরিচিত ব্যক্তিকে দলীয় নমিনেশন না দিয়ে তুলনামূলকভাবে অপরিচিত ও রাজনৈতিকভাবে অনভিজ্ঞ এক ব্যক্তিকে মনোনয়ন দেওয়ায় স্থানীয় নেতা–কর্মীদের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও হতাশা।
এদিকে বাদ পড়া পরিচিত প্রার্থীর অনুসারীরা বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। তারা বলেছেন, জনপ্রিয় ও দক্ষ ব্যক্তিকে মনোনয়ন দিলে নির্বাচনী মাঠ আরও শক্তিশালী হতো। দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত নিয়ে তারা পুনরায় আলোচনার আহ্বান জানিয়েছেন।
দলীয় উচ্চ পর্যায় থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।