বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হয়েছি যখন আমার বয়স ৭। প্রতিনিয়ত গানের প্রতি ভালোবাসা বেড়ে চলেছে কেননা গানের মাধ্যমে আমি যত মানুষের ভালোবাসা পেয়েছি আর কোন প্রফেশন থেকে মানুষের এত কাছে পৌঁছে যেতে পারতাম না। বলেছেন নড়াইলের মেয়ে অন্তরা।
নড়াইল জেলার কালিয়া উপজেলায় জন্ম অন্তরা কথার। তার বাবা ছিলেন একজন বিশিষ্ট ব্যবসায়ী (আমদানি ও রপ্তানি কারক) এবং সমাজসেবক।অন্তরা বলেন, বাবা ও মায়ের স্বপ্ন আমি একজন শিক্ষিত শিল্পী হব। সেই স্বপ্ন আশা করি পূরণ করতে সক্ষম হব। প্রথমে আমার স্বপ্নের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম তবে গানের সুবিধার্থে এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকায় অধ্যায়নরত আছি। মা এবং এলাকাবাসীর কাছে শুনেছি আমার বাবা তার সাধ্যমত চেষ্টা করতেন দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার যেন তারা শিক্ষিত হতে পারে। কারণ একটি শিক্ষিত মানুষ একটি শিক্ষিত সমাজ গড়তে পারে এটা আমি বিশ্বাস করি। আমারও ইচ্ছা আমার বাবার এই কার্যক্রম অব্যাহত রাখার।
কিছুদিন আগেই মা দিবস গেছে।প্রতি বছরই মা দিবসে মায়ের কাছেই থাকি তবে এ বছর থাকতে পারিনি। মাকে কোন উপহার দিতে পারিনি তবে মায়ের জন্য উপহার কিনে রেখেছি। আর তার থেকে বড় কথা এটাই যে পৃথিবীতে আমি মাকে সবথেকে ভালোবাসি যদিও মাকে বলা হয়ে ওঠে না। আমি চাই আমার মৃত্যুর আগ পর্যন্ত যেন আমার মায়ের ওই নিষ্পাপ মুখখানা দেখতে পারি।
আমি যেহেতু গানের মানুষ প্রতিনিয়ত দর্শকদের প্রতি কিছু দায়িত্ব থেকে যায় সেই জায়গা থেকে আমার সর্বোচ্চ দিয়ে কাজ করার চেষ্টা করব।
অন্তরা বলেন, আমার বেশ কিছু গান জননন্দিত হয়েছে। আরো কিছু গান রিলিজ এর অপেক্ষায়।