রোববার (১৯মে) বিকেলে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যে দেশে আমার পরিবারকে নির্মম হত্যা করে, সে দেশে ফিরে যেতাম না। আমি ভাবতাম, যে দেশে আমার পরিবারকে হত্যা করেছে সে দেশে গিয়ে লাভ কী? আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, তিনি তার বাবার স্বপ্নকে বাস্তবায়ন করতে দেশে ফিরে এসেছেন। দেশে ফিরে আসার পর থেকে সরকারের পক্ষ থেকে অনেক বাধায় পড়তে হয়। শুধু সরকারে নয়, দলের পক্ষ থেকে অনেক বাধায় পড়তে হয়।
সালমান এফ রহমান বলেন, শেখ হাসিনা বঙ্গবন্ধুর পরিকল্পনাকে বাস্তবায়ন করে বাংলাদেশকে এ অবস্থায় নিয়ে এসেছেন। শেখ হাসিনার ম্যাজিকের কারণে বাংলাদেশে এত উন্নয়ন করা সম্ভব হয়েছে। দুইটি দেশে যুদ্ধ হচ্ছে, রাশিয়া- ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, আমরা এতে জড়িত না থাকলেও ভুক্তভোগী। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে প্রযুক্তি।
আগামীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে। এটাও বিরাট চ্যালেঞ্জ। আমাদের মোকাবিলা করতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের সবাই আওয়ামী লীগ করে না। কেউ কেউ বিএনপি করে। আবার অনেকে নিরপেক্ষ আছে। আমাদের কাজ নিরপেক্ষদের মন জয় করা। এটা তখনই সম্ভব, যখন আমরা ঐক্যবদ্ধ থাকব।
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, কার্যনির্বাহী সদস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সভাটি সঞ্চালনা করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ।