নোয়াখালীতে এনসিপির পদযাত্রা মঙ্গলবার
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘জুলাই বিপ্লব পদযাত্রা’ আগামী মঙ্গলবার (২২ জুলাই) নোয়াখালীতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ পদযাত্রার আয়োজন করেছে জেলা ও উপজেলা কমিটি। তবে কর্মসূচি সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিহতের ঘোষণা দিয়েছে বিভিন্ন দলের স্থানীয় কিছু নেতাকর্মী।